দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে নৌকায় বন্ধুদের সঙ্গে মদ্যপানের সময় ঝড়ো বাতাসে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন এক যুবক। শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবকের নাম রিফাত হাসান রক্তিম (৩৫)। তিনি পাবনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দিলালপুর এলাকার জাকির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে হার্ডিঞ্জ ব্রিজের নিচে নৌকায় কয়েকজন বন্ধু একসঙ্গে মদ্যপান করছিলেন। একপর্যায়ে তারা নেশাগ্রস্ত হয়ে পড়েন। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে নৌকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় রিফাত নদীতে পড়ে যান। পরে তাকে উদ্ধারে তার দুই বন্ধু নদীতে ঝাঁপ দেন। প্রবল স্রোতের কারণে তিনজনই ডুবে যান। পরে স্থানীয়রা নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেন।
লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে উদ্ধার করতে সক্ষম হলেও রিফাত এখনো নিখোঁজ রয়েছেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে নৌ পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালালেও প্রবল স্রোতের কারণে ডুবুরি দল ছাড়া মাঝনদীতে অভিযান পরিচালনা সম্ভব হচ্ছিল না। পরে সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার অভিযান চলমান রয়েছে।
এমএস/